গাজীপুরে যমুনা ইলেকট্রনিক্সের নতুন শো-রুম উদ্বোধন


November 22, 2021 at 12:09AM
from JUGANTOR

গাজীপুরে যমুনা ইলেকট্রনিক্সের নতুন শো-রুম উদ্বোধন

গাজীপুরে যমুনা ইলেকট্রনিক্সের নতুন শো-রুম উদ্বোধন

সারাদেশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে যমুনা ইলেকট্রনিক্সের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। রোববার সন্ধ্যায় মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে আনিকা এন্টারপ্রাইজ নামের এ শো-রুমটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস সাজ্জাতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যমুনা ইলেকট্রনিক্সের এজিএম কাজী আনিছুল হক।

এ সময় উপস্থিত ছিলেন— গাজীপুর এরিয়া ম্যানেজার আতিকুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার শরিফ আব্দুল্লাহ, বিজনেস ডেভেলপমেন্ট ইনর্চাজ সাখাওয়াত হোসেন, শো-রুমের মালিক আবুল কালাম আজাদ, স্থানীয় সংরক্ষিত নারী কাউন্সিলর নাছরিন আক্তার শিরিনসহ স্থানীয় লোকজন। পরে দোয়া ও মোনাজাত করে শো-রুমটিতে বেচা-কেনা শুরু হয়।

গুণেমানে যমুনা ইলেকট্রনিক্সের পণ্য ভালো তাই শো-রুমটি উদ্বোধনের পরপরই বেচা-কেনার ধুম পড়েছে, এতে খুশি এলাকাবাসী।

© JUGANTOR.COM

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url