মোটরসাইকেলে মেয়েকে নিয়ে যাচ্ছিল অপহরণকারী, ঠেকালেন সাহসী মা


November 28, 2021 at 10:32PM
from JUGANTOR

মোটরসাইকেলে মেয়েকে নিয়ে যাচ্ছিল অপহরণকারী, ঠেকালেন সাহসী মা

মোটরসাইকেলে মেয়েকে নিয়ে যাচ্ছিল অপহরণকারী, ঠেকালেন সাহসী মা

সারাদেশ

নেত্রকোনা ও মদন প্রতিনিধি

নেত্রকোনার মদনে এক স্কুলছাত্রীকে (১৩) অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তার মা মোটরসাইকেল ধরে ফেলেন। তাকে টেনেহিঁচড়েই চলতে থাকে মোটরসাইকেলটি। পরে তিনি মোটরসাইকেলের পেছনে দৌড়াতে শুরু করেন। 

এ সময় পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হৃদয় মিয়া (১৭) নামে অপহরণকারী যুবককে আটক করা হয়। এ সময় ছাত্রীকেও উদ্ধার করা হয়। 

রোববার বিকালে উপজেলার সদর ইউনিয়নের আরগিলা গ্রামে এ ঘটনা ঘটে। আটক হৃদয় মিয়া ওই উপজেলার রুপাশ্রম গ্রামের টিটু মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকালে মেয়েটিকে বাড়ির সামনে থেকে ফুসলিয়ে মোটরসাইকেলে তোলে নিয়ে যাওয়ার সময় তার মা টের পেয়ে ডাক-চিৎকার শুরু করেন। এ সময় মোটরসাইকেল ধরে ওই শিক্ষার্থীর মা ছুটতে থাকলেও টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছিল বখাটে। বিষয়টি পথচারীরা টের পেয়ে পুলিশকে জানান। পাশাপাশি ওই এলাকার যুবকরা ১৫-২০টি মোটরসাইকেলে করে অপহরণকারীর পিছু ধাওয়া করে আটক করেন। একপর্যায়ে ভাই ভাই সুপার মার্কেটের সামনে বখাটেকে ধরে ফেলেন লোকজন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। 

ভিকটিমের মা বলেন, আমার ছোট মেয়েকে কে বা কারা মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। ঘটনাটি দেখতে পেয়ে মোটরসাইকেলটি ধরে ফেলি। আমাকে রাস্তায় ফেলে আমার মেয়েকে নিয়ে যাচ্ছিল লম্পট ছেলেটি। আমি শুধু পেছন দিক দিয়ে ছুটছি। এলাকাবাসী ও পুলিশ আমার মেয়েকে উদ্ধার করেছেন। আমি বখাটের শাস্তি চাই। 

মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, স্কুলছাত্রী মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারী যুবককে আটক করেছি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

© JUGANTOR.COM

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url