অনলাইনে মাদক বিক্রি করছে আমাজন!


November 22, 2021 at 05:38AM
from somoynews.tv | RSS Feed

মার্কিন খুচরা বিক্রির অনলাইন পোর্টাল আমাজনের ভারতীয় শাখায় মারিজুয়ানা বিক্রি ও পাচার করা হচ্ছে বলে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

গত সপ্তাহে মধ্যপ্রদেশ রাজ্যের কেন্দ্রস্থলে ২১ কিলোগ্রাম মাদকসহ দুজনকে আটক করা হয়েছে। দেশের অন্যত্র মাদকপাচার করতে তারা ভারতীয় আমাজনকে ব্যবহার করছে বলেও স্বীকার করেছে।

স্থানীয় পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রাকৃতিক মিষ্টিজাতীয় পাতা স্টেভিয়া পাতা বাজারজাতকরণের নামে তারা মারিজুয়ানা বিক্রি করতেন বলে ভারতীয় পুলিশের কাছে স্বীকার করেছেন।

পুলিশি তদন্তে যে তথ্যপ্রমাণ বেরিয়ে এসেছে—তার বিপরীতে আমাজন যেভাবে সাড়া দিয়েছে—তা সন্তোষজনক না হওয়ায় অনলাইন পোর্টালটির কর্মকর্তাদের নামও মামলায় রাখা হয়েছে।

তবে কত সংখ্যক কর্মীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, আমাজন কিংবা পুলিশের কাছ থেকে তা নিয়ে কোনো আভাস মেলেনি।

আরও পড়ুন: আমাজনের ২০০ কোটি ডলারের শেয়ার বিক্রি

এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে আমাজন। রোববার (২১ নভেম্বর) দেওয়া প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে পুলিশকে পরিপূর্ণ সহায়তার অঙ্গীকার করা হয়েছে।

কোম্পানির এক মুখপাত্র বলেন, ভারতীয় আইনের অধীন নিষিদ্ধ কোনো পণ্য বিক্রিতে আমরা অনুমোদন দিই না।

আমাজনের একটি গুরুত্বপূর্ণ বাজার ভারতে স্থানীয় বিনিয়োগ সাড়ে ৬০০ কোটি মার্কিন ডলার। অনলাইন পোর্টালটির ভারতীয় শাখার জন্য এই মাদক মামলা নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url