শেষ বলে শাহরুখ খানের শিরোপা জয়ী ছক্কা
November 22, 2021 at 10:48PM
from bangla - Home
সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তামিলনাড়ু ও কর্ণাটকের ফাইনাল মানেই যেন শেষ বলে শিরোপার ফয়সালা। দুই বছর আগের ফাইনালে ১ রানে হেরে হৃদয় ভেঙেছিল তামিলনাড়ুর। এবার তারা মেতে উঠল আনন্দ উৎসবে। শেষ বলে শাহরুখ খানের ছক্কায় ভারতের ঘরোয়া ২০ ওভারের এই প্রতিযোগিতায় রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো তামিলনাড়ু।