বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে টিকিট কালোবাজারির অভিযোগ
November 20, 2021 at 05:35AM
from somoynews.tv | RSS Feed
আবারো টিকিট কালোবাজারির অভিযোগ উঠেছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে। এ সিরিজ দিয়ে প্রায় দেড় বছর পর মিরপুরের হোম অব ক্রিকেটে দর্শক ফিরেছে। কিন্তু, টিকিট বিক্রিতে কোন নতুনত্ব আনতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
টিকিট কাউন্টারগুলোতে দর্শকদের সেই পুরানো অভিযোগের ছড়াছড়ি। নেই পর্যাপ্ত টিকিট, যাও আছে তা বিক্রি হচ্ছে মূল দামের কয়েকগুণ বেশিতে।
মিরপুরেরে হোম অব ক্রিকেটে বাংলাদেশের ম্যাচ মানেই যেন টিকেটের জন্য সমর্থকদের হাহাকার। দিনের পর দিন এই একই দৃশ্য এবং ঘটনার অবতারণা যেন এখন নির্মম বাস্তবতা।
করোনার কারণে দেড় বছর ক্রিকেট মাঠে দর্শক ছিলোনা বাংলাদেশে। পাকিস্তানের বিপক্ষে এ সিরিজ দিয়েই তাই নতুন করে মাঠে প্রবেশের অনুমতি পান সমর্থকরা। কিন্তু সেখানে জুড়ে দেয়া হয় বেশ কিছু শর্ত। মানতে হবে স্বাস্থ্যবিধি, থাকতে হবে মাস্ক এবং দুই ডোজ ভ্যাক্সিন দেয়ার প্রমাণপত্র।
কিন্তু, এতো কিছুর পরও সেই কাউন্টারে টিকিট বিক্রি কার্যক্রমে কোন নতুনত্ব আনতে পারেনি দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, বিসিবি। উলটো দীর্ঘ দিন পর দর্শক সামলানোতে একেবারেই নাস্তানাবুদ তারা। গতানুগতিক অভিযোগের অন্তও নেই সেখানে। কাউন্টারে পাওয়া যাচ্ছেনা পর্যাপ্ত টিকিট। লাইনে দাঁড়িয়ে থাকলেও অনেকেই পাচ্ছেন না সোনার হরিণের দেখা। আর যারাও পাচ্ছেন তাদের ভোগান্তি থাকছে চরমে।
আরও পড়ুন:মেসির সতীর্থকে লাল কার্ড না দেওয়ায় নিষিদ্ধ রেফারি
এদিকে, কাউন্টারে না মিললেও, বাইরে চড়া মূল্যে পাওয়া যাচ্ছে সব টিকিট। দর্শকদের অভিযোগ পুরানো সিন্ডিকেটগুলোই আবারো মাথা চারা দিয়ে উঠেছে, কালোবাজারিদের হাতে চলে গেছে ম্যাচের টিকিট।
প্রতিদিন ম্যাচের আগে এবং ম্যাচ ডে'তে টিকিট পাওয়া যাবে বিসিবির নির্ধারিত কাউন্টারে।
]]>