সেক্টর কমান্ডার এমএ জলিলের মৃত্যুবার্ষিকী আজ

সেক্টর কমান্ডার এমএ জলিলের মৃত্যুবার্ষিকী আজ
খবর
যুগান্তর প্রতিবেদনমুক্তিযুদ্ধে নবম সেক্টরের কমান্ডার এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিষ্ঠাতা সভাপতি মেজর এমএ জলিলের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করবে মেজর জলিল স্মৃতি পরিষদ। এমএ জলিলের বড় মেয়ে ব্যারিস্টার সারাহ জলিল জানান, সকাল সাড়ে ৯টায় মিরপুরের মুক্তিযোদ্ধা কবরস্থানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরেও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
from JUGANTOR https://www.jugantor.com/todays-paper/news/488866/সেক্টর-কমান্ডার-এমএ-জলিলের-মৃত্যুবার্ষিকী-আজ