'বিগ ম্যাচে' মুখোমুখি লিভারপুল-আর্সেনাল
November 20, 2021 at 06:21AM
from somoynews.tv | RSS Feed
শনিবার রাতে বিগ ম্যাচে অ্যানফিল্ডে মুখোমুখি হবে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল এবং আর্সেনাল। পয়েন্ট টেবিলে অবস্থান পোক্ত করতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই দু দলের সামনেই।
খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় লেস্টারের মাঠে আতিথ্য নেবে টেবিল টপার চেলসি। জিতলে শীর্ষ স্থান আরো মজবুত হবে ব্লুদের। আর রাত ৯টায় ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে ওয়াটফোর্ডের বিপক্ষে।
শনিবার রাত মানেই ইউরোপিয়ান ক্লাব ফুটবল সমর্থকদের জন্য রমরমা সময়। ইপিএল, লা লিগা কিংবা বুন্দেসলিগা সব জায়গাতেই মাঠ মাতাতে নামেন জায়ান্টরা। এ সপ্তাহেও নেই ব্যতিক্রম। ইংলিশ প্রিমিয়ার লিগে সন্ধ্যা থেকে রাত, এক এক শহরের এক এক স্টেডিয়ামে নামবে ৪ জায়ান্ট। একদম শেষ ম্যাচটাই সবচেয়ে আকর্ষণীয়, অ্যানফিল্ডে স্বাগতিকদের প্রতিপক্ষ আর্সেনাল।
মৌসুমের শুরুতে বেশ ছন্দে ছিলো অলরেডরা। কিন্তু সময় যেতেই পা ফসকায় তাদের। যদিও, ঘুরে দাঁড়াতে সময় নেয়নি ক্লপ শিষ্যরা। তবে, অল্প সে সময়েই বেশ পিছিয়ে যেতে হয়েছে লিভারপুলকে। এখনো চলছে, তাই মেরামতের কাজ।
গানারদের বিপক্ষে নামার আগে অবশ্য ইনজুরি নিয়ে শঙ্কায় ইয়োর্গেন ক্লপ। হেন্ডারসন এবং রবার্টসন এ ম্যাচে থাকছেন না এটা নিশ্চিত। অপেক্ষা বাড়তে পারে সাদিও মানে কে নিয়েও। আর ফিরমিনো, মিলনার, কেইটা, এলিয়টরা তো নেই দীর্ঘদিন ধরেই।
আরও পড়ুন:মেসির সতীর্থকে লাল কার্ড না দেওয়ায় নিষিদ্ধ রেফারি
অন্যদিকে, লিভারপুলের উলটো অবস্থা আর্সেনালে। শুরুটা যা তা হলেও, সময়ের সঙ্গে নিজেদের গুছিয়ে নিয়েছে আর্টেটা বাহিনী। মিকেলের কৌশলে ধাতস্থ হতেই, ছুটিয়েছে তাদের জয়রথ। একের পর এক ম্যাচ জিতেই চলেছে গানাররা।
লিভারপুলের মতো ইনজুরি শঙ্কা নেই আর্সেনালে। বরং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সুস্থ হয়ে উঠেছে কি ফুটবলাররা।
রাতের এ বড় ম্যাচের আগে সন্ধ্যাতেই মাঠে নেমে পড়বে আরেক ইংলিশ জায়ান্ট চেলসি। তারা আতিথ্য নেবে কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টারসিটির। টেবিল টপার ব্লুদের মুখোমুখি হওয়ার আগে ১২ নম্বরে থাকা লেস্টার নেই খুব একটা স্বস্তিতে।
ফোফানা, বারট্রান্ড দুজন্কেই আজ থাকতে হতে পারে সাইডলাইনে। তবে টিয়েলেমান্সের ফিরে আসা অবশ্য আশার পালে হাওয়া দিচ্ছে লেস্টারের। আল্ব্রাইটন এবং জেমস জাস্টিনও আসেন ফেরার পথে।
চেলসির জন্য স্বস্তি হয়ে এসেছে মার্কোস আলোনসোর অনুশীলনে যোগ দেয়া। যদিও, কোভাচিচ এবং ওয়ের্নারকে আরো কিছুদিন পাবেন না থমাস টুখেল। তবে, মাউন্ট, হাভার্টজ চিউইলদের ফর্ম চিন্তামুক্ত রেখেছে ব্লু বসকে।
রাত ৯টায় ওয়াটফোর্ডের প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লদিও রানিয়েরির ম্যাজিকটাচে বদলে যাওয়া দলটার বিপক্ষে বেশ শক্ত বাঁধার সামনেই পড়তে হতে পারে ওলে গানার সোলশায়ার শীষ্যদের।
যদিও, প্রতিপক্ষ শিবিরে ওজান তুফান, ফ্রান্সিস্কো সিয়েরাটা, কাবাসেলে, সেমা বাহ এবং ইতেবোর না থাকা অনেকতা স্বস্তি দিচ্ছে রেড ডেভিলদের। আর সঙ্গে সাসপেনশনের জন্য জুরাজ কুকা'র হরনেট একাদশ থেকে ছিটকে যাওয়ার সংবাদটাও খুশি ছড়িয়েছে ওল্ড ট্রাফোর্ডে।
তবে, শঙ্ক আছে সেখানেও। ভারানে, কাভানি থাকছেন না ইনজুরির কারণে। আর নিষেধাজ্ঞা আছে পল পগবার। সেক্ষেত্রে রোনালদোর আশেপাশে ওলের প্রয়োজন হতে পারে রাশফোর্ড এবং গ্রিনউডকে।
]]>