নারায়ণগঞ্জে আবারও গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩

November 25, 2021 at 11:43PM
from jagonews24.com | rss Feed
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদনান টাওয়ার নামে একটি ভবনের চতুর্থ তলায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মামুন (২৭), জীবন (২০) ও পারভেজ (২৮)। তারা সবাই পোশাক শ্রমিক।
তাদের সহকর্মী রিয়াজ জানান, দগ্ধ তিনজনই অনন্ত অ্যাপারেল গার্মেন্টসের শ্রমিক। তারা সবাই নাইট ডিউটি করে এসে রেস্ট নিয়ে আবারও আজকে নাইট ডিউটির জন্য তৈরি হচ্ছিল। এর মধ্যে হঠাৎ বিস্ফোরণে দগ্ধ হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান, আদমজী কদমতলী এলাকায় গ্যাসের পাইপ লিকেজ থেকে একটি ভবনে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সিদ্ধিরগঞ্জ থেকে দগ্ধ হয়ে ৩ পোশাক শ্রমিক এসেছে। তাদের ভর্তি দেওয়া হয়েছে। তাদের মাঝে পারভেজ ও মামুনের শরীরে ১০০ শতাংশ দগ্ধ। জীবনের শরীরে ৩০ শতাংশ দগ্ধ। সবার অবস্থাই আশঙ্কাজনক।
এমএইচআর