বাকিতে সবজি না দেওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

November 25, 2021 at 11:36PM
from JUGANTOR

বাকিতে সবজি না দেওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত!
সারাদেশ
সিলেট ব্যুরোবাকিতে সবজি না দেওয়ায় সবজি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করলেন ক্রেতা। ঘটনাটি ঘটেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজারে।
আহত সবজি ব্যবসায়ী উপজেলার ইসলামপুর গ্রামের আরিজ মিয়ার ছেলে আপন মিয়া (২৪)।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টায় সবজি বিক্রি করছিলেন সবজি ব্যবসায়ী আপন মিয়া। বাকিতে সবজি ক্রয় করতে আসেন স্থানীয় জসিম মিয়া। বাকিতে সবজি ক্রয়-বিক্রয় নিয়ে উভয়পক্ষের কথাকাটাকাটির এক পর্যায়ে ক্রেতা সবজি বিক্রেতাকে কিল-ঘুষি মারতে থাকে।
ওই সময় পাশে থাকা ক্রেতা জসিমের ভাগিনা মাদকসেবী নওশার আলী ডনসহ ৫-৬ জন এগিয়ে আসলে জসিম আরও মারমুখী হয়ে ওঠে। একপর্যায়ে সবজি ব্যবসায়ী আপন মিয়াকে ধারালো ছুরি দিয়ে ঘা মারেন। ক্রেতা জসিম মিয়া এবং তার সহযোগীদের হামলা ও জসিমের ছুরিকাঘাতে রক্তাক্ত আপন মিয়া চিৎকার শুরু করলে প্রত্যক্ষদর্শী কয়েকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহম্মদ জানান, বুধবার রাতে আহত আপনের চাচাতো ভাই কাওসার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।