টিকা নিয়ে ফেরার পথে প্রাণ গেলো বউ-শাশুড়ির
November 28, 2021 at 06:51AM
from somoynews.tv | RSS Feed
ঢাকার কেরাণীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাশুড়ি ও গৃহবধূসহ দুই জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় এক শিশু কন্যা আহত হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) দুপুরে হাসনাবাদ বিআরটিএ সামনে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী পিকআপের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রূপবানু (৬০), তার ছেলের বউ মৌসুমী (২৭) এ ঘটনায় শিশু মোহনা (৮) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মধ্যে রুপবানু বেগম দক্ষিণ কেরানীগঞ্জ নর্দা গ্রামের মৃত খলিল মিয়ার স্ত্রী। তার ছেলে ও মৌসুমী'র স্বামী মোহনসহ তিন ছেলে সৌদিপ্রবাসী।
কুমিল্লায় জোড়া খুন: আরও দুই আসামি গ্রেপ্তার
নিহত নিকটাত্মীয় সোহেল জানান, আমার বোনের শাশুড়ি ও মেঝ জা শিশু সন্তান মোহনাকে নিয়ে মিটফোর্ড হাসপাতালে করোনার টিকা দেয়ার জন্য গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে হাসনাবাদে সিএনজি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী সবজি ভর্তি একটি পিকআপ তাদেরকে চাপা দেয়। এতে বোনের শাশুড়ি রূপবানু ঘটনাস্থলেই নিহত হয় এবং মেজ জা মৌসুমিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের একমাত্র মেয়ে মোহনা গুরুতর অসুস্থ অবস্থায় আদ-দ্বীন হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। এ ব্যাপারে একটি মামলা হাসাড়া হাইওয়ে থানায় মামলা হয়েছে।