শিশু দিবসে নৈতিকতার শপথ নিল শিশুরা

November 20, 2021 at 10:13PM
from JUGANTOR

শিশু দিবসে নৈতিকতার শপথ নিল শিশুরা
সারাদেশ
নাটোর প্রতিনিধিশিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন নাটোর লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে শনিবার বিশ্ব শিশুদিবসের শেষ বিকালে নৈতিকতার শপথ নিয়েছে নাটোরের শিশুরা।
এ সময় তারা মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিংয়ের বিরুদ্ধে এবং নিজেকে সুশিক্ষিত নাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার শপথ নেয়। নাটোর শহরের ঝাউতলায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান গ্লোবাল ইয়ুথ লিডার সম্মাননা বিজয়ী ছাত্র এবং নাটোর লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি শেখ রিফাদ মাহমুদ।
শেখ রিফাদ মাহমুদ জানান, তাদের সংগঠনের উদ্যোগে শিক্ষাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষাসামগ্রী ও নতুন জামা উপহার, পথচারী ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা উপহার, শিক্ষার্থীদের নৈতিকতার শপথবাক্য পাঠ এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক নাহিদ আহমেদের সঞ্চালনায় শপথবাক্য পাঠের সময় উপস্থিত ছিলেন- শিশু সংগঠক সাকিব, রাতুল, হাদিত। শপথ পাঠ শেষে বিশ্ব শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চকলেট ও খাবার বিতরণ এবং কেক কাটা হয়।