চট্টগ্রাম পুলিশের সাবেক টিআই ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

November 19, 2021
from JUGANTOR

চট্টগ্রাম পুলিশের সাবেক টিআই ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম পুলিশের সাবেক টিআই ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

খবর

চট্টগ্রাম ব্যুরো

ঘুস-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম জেলা পুলিশের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর মীর নজরুল ইসলাম ও তার স্ত্রী শাহানা সুলতানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার নিজস্ব কার্যালয়ে তাদের বিরুদ্ধে দুটি মামলা করেন দুদক-১ এর উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দন। এর মধ্যে একটি মামলায় জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই প্রশাসন) মীর নজরুল ইসলামকে আসামি করা হয়। অপর মামলায় তাকে এবং স্ত্রী শাহানা সুলতানাকেও আসামি করা হয়। নজরুল ইসলামের বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়, ৩০ লাখ ৬৭ হাজার ৩৪৩ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে ৩৮ লাখ ৪ হাজার ৩৭৬ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন মীর নজরুল।

নজরুল ইসলাম ও তার স্ত্রী শাহানা সুলতানার বিরুদ্ধে করা অপর মামলার এজাহারে বলা হয়, পরস্পর যোগসাজশে ৮৭ লাখ ২৮ হাজার ৬৭৫ টাকা জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করেছেন। নজরুল ইসলামের অবৈধ উপায়ে অর্জিত অর্থ বৈধ করার অপচেষ্টা করেন স্ত্রী শাহানা সুলতানা। তারা ৬১ লাখ ৮০ হাজার ৭৭৩ টাকার সম্পদের তথ্য গোপন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

© JUGANTOR.COM

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url