করোনার টিকা পেলো আরও ৪২১৬৯ স্কুলশিক্ষার্থী

from jagonews24.com | rss Feed https://ift.tt/3nq38XT

করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর বিভিন্ন স্কুলে চলমান টিকাদান কর্মসূচিতে গত ২৪ ঘন্টায় আরও ৪২ হাজার ১৬৯ জন স্কুলশিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ৪২ হাজার ১৫১ জনকে ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ১৮ জনকে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত টিকা সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকা গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ২৩ হাজার ৭৪ জন ছাত্র ও ১৯ হাজার ৭৭ জন ছাত্রী। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে ছাত্র ৯ জন ও ৯ জন ছাত্রী।

গত ১ নভেম্বর থেকে স্কুলশিক্ষর্থীদের টিকাদান শুরু হয়। এ পর্যন্ত রাজধানীর নির্ধারিত ৮টি টিকাদান কেন্দ্রে সর্বমোট ২ লাখ ৬৭ হাজার ৯৬ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৯১৯ জনকে ও ১৭৭ জনকে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজের টিকা।

এমইউ/ইএ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url