রাতে যে ৭ খাবার খাওয়া উচিত নয়


November 27, 2021 at 06:17AM
from somoynews.tv | RSS Feed

অনেকে রাতে ঘুমানোর আগে কিছু খেয়ে নেন। কেউ চা বা কফি, আবার কেউ স্ন্যাক। তবে এই তালিকা থেকে দূরে রাখতে হবে সাতটি খাবার। না হলে শরীরের বিভিন্ন সমস্যা হতে পারে।

 চলুন তবে জেনে নেয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে-

১. অতিরিক্ত মসলাযুক্ত খাবার: এমন খাবারের জন্য আপনার জ্ঞান লোপ পেতে পারে। ঝালযুক্ত খাবারের বুকে জ্বালা ও পেটে ব্যথা হতে পারে।

২. ফ্যাটযুক্ত খাবার: এই খাবার মোটেও খাবেন না। পিৎজা, বার্গার, আলুর চিপস ইত্যাদি খেলে পরিপাকক্রিয়াতে সমস্যা ও ওজনও বৃদ্ধি পাবে।

৩. পনির: পনির শরীরকে মোটা বানিয়ে ফেলে, হৃদরোগের ঝুঁকি বাড়ায়, শরীরে উচ্চমাত্রায় চর্বি ও কোলেস্টেরল বৃদ্ধি করে। 

৪. ফল: অতিরিক্ত ফল খেলে শরীরে গ্যাসের সৃষ্টি হয় এবং হজম ক্ষমতায় বিভিন্ন বিঘ্ন ঘটে। যদি রাতে ফল খেতেই হয়, তাহলে এককাপের বেশি ফল খাবেন না।
 

আরও পড়ুন: ব্রণের সমস্যা থেকে বাঁচতে যা করবেন
 


৫. মাংস: মাংস খুব হজম হতে দেরি হয়। এজন্য রাতে মাংস খাওয়া একদমই ঠিক নয়।

৬. চিপস, ভুট্টা, ভাঁজাপোড়া খাবার বা এ ধরনের বিভিন্ন খাবার বাহির থেকে এনে খাবেন না। এতে আপনার কোন উপকার তো হবেই না, আরো শারীরিক সমস্যা দেখা দিবে।

৭. মিষ্টিজাতীয় খাবার: এমন একদমই খাবেন না। আইসক্রিম, চকলেট, ক্যান্ডি বার ইত্যাদিতে ফ্যাট রয়েছে। ঘুমানোর আগে অবশ্যই ফ্যাটযুক্ত কোন খাবার খাবেন না।

সূত্র: লাইফহ্যাক

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url