ফরিদপুরে দুই হাজার মানুষের মাঝে প্রিমিয়ার ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

November 22, 2021 at 10:39PM
from JUGANTOR

ফরিদপুরে দুই হাজার মানুষের মাঝে প্রিমিয়ার ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
কর্পোরেট নিউজ
সংবাদ বিজ্ঞপ্তিসম্প্রতি ফরিদপুরের অসহায়, প্রতিবন্ধী ও দরিদ্র দুই হাজার মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
শহরের গেরদার ঐতিহ্যবাহী সাহেব বাড়ীর ঈদগাহ মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপ-ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, গেরদা ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফ হোসেন, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ফরিদপুর শাখার ব্যাবস্থাপক মো: শামীম হোসেন, গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারিস মিয়া।
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপ-ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী জানান, ‘সুদীর্ঘ ২২ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে ব্যাংকিং সেবায় আমরা জনমানুষের পাশে আছি। সামাজিক দায়বন্ধতা থেকে প্রিমিয়ার ব্যাংক সারা বছরই বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে থাকে। তারই অংশ হিসাবে শীতের শুরুতেই ফরিদপুরের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতেও এ কার্যক্রম অব্যহত থাকবে’।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুরেরজেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘করোনা কালীন সময়ে বর্তমান সরকারের সহযোগিতায় আমরা প্রতিটি পরিবারের ঘরে ঘরে যে ভাবে খাদ্য পৌছে দিয়েছি, ঠিক তেমনি করে শীতেও প্রত্যেকটি অসহায় পরিবারকে শীতবস্ত্র দেওয়া হবে’।